Posts

Showing posts from March, 2025

পদ বঞ্চিত ত্যাগী নেতাদের পক্ষে তারেক রহমানের প্রতি লাহিন চৌধুরীর খোলা চিঠি।

খোলা চিঠি  প্রাপক, জনাব তারেক রহমান  ভারপ্রাপ্ত চেয়ারম্যান  বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রিয় নেতা আপনি কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় অবিভাবক আমরা কিন্তু ভালো নেই। আমরা আজ কর্মীদের কাছে লজ্জিত। আপনার দেওয়া কথা আমরা কর্মীদের মাঝে প্রচার করেই আমরা এই ছেলে গুলোকে রাজপথে উজ্জীবিত রেখেছিলাম। আপনিতো বলেছিলেন যে ছেলে গুলো রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখবে তার চেহারা কালো না ফর্সা ধনী না গরীব সেই পরিচয় দেখা হবে না।তাদেরকে তাদের যায়গায় মূল্যায়ন করা হবে। দেওয়া হবে তাদের রাজনৈতিক পরিচয়। আমি ধীরচিত্তে বলতে চাই আমার বিশ্বাস  আপনার কথা এবং কাজের মধ্যে কোন হেরফের নাই।কিন্তু আমাদের স্থানীয় নেতৃবৃন্দ কেন যে তা কর্নপাত করছেন না তা আমার বোধগম্য নয়।লিডার আমাদের প্রকৃত কর্মীদের চেহারা বেশ একটা ভালো নেই। এদের পকেটের পরিস্থিতি ও ভালো নেই। দীর্ঘ ১৭ বছর এই ছেলেগুলো বৃষ্টিতে ভিজে রুদ্রে শুকিয়ে অনেক আন্দোলন করেছে। তীব্র গরমে পিচঢালা রাজপথে অনেক মিছিল করেছে। তাই এদের চেহারার অবস্থা মোটেই ভালো নেই। পুলিশের ভয় ও গ্রেফতার আতংকে রাতের পর রাত পালাতক জীবন যাপন করেছে। আজ অনেক কষ...